 |
| ব্যক্তিত্ত্ব |
 |
|
কুষ্টিয়ার বিভিন্ন ক্ষেত্রে পরিচিত কিছু ব্যক্তিত্ত্ব
|
|
|
 |
|
|
|
|
বাউল সম্রাট ফকির লালন শাহ
লালন শাহ বা লালন ফকির (১৭৭৪- অক্টোবর ১৭, ১৮৯০) লালন শাহ ভারতীয় উপমহাদেশ এর সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধক।
তিনি একাধারে বাউল সাধক, বাউল গানের গীতিকার, সুরকার ও গায়ক। তাঁকে ‘বাউল সম্রাট’ হিসেবেও অভিহিত করা হয়।
তাঁর কাছে জাতি, ধর্ম, বর্ণ এসবের কোন ভেদ ছিলনা। তিনি ছিলেন মানবতাবাদী। বাউলদের জন্য তিনি যেসব গান রচনা করেন,
তা কালে কালে এত জনপ্রিয়তা লাভ করে যে মানুষ এর মুখে মুখে তা পুরো বাংলায় ছড়িয়ে পড়ে। লালন কুষ্টিয়ার ছেঁউড়িয়াতে একটি আখড়া তৈরি করেন,
যেখানে তিনি তাঁর শিষ্যদের শিক্ষা দিতেন। ১৮৯০ সালের ১৭ই অক্টোবর লালন ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার ছেঁউড়িয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন।
আজও সারা দেশ থেকে বাউলরা অক্টোবর মাসে ছেউড়িয়ায় মিলিত হয়ে বাউল সম্রাট লালন ফকির এর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে। . . .
বিস্তারিত . . .
pdf file
|
|
|
|
 |
|
|
|
|
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর (মে ৭, ১৮৬১ - আগস্ট ৭, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) বাংলা সাহিত্যের দিকপাল কবি,
ঔপন্যাসিক, গল্পকার, গীতিকার, সুরকার, নাট্যকার ও দার্শনিক। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত
রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। তিনি তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
বাংলা ভাষা ও সংস্কৃতি তার সারা জীবনের কর্মে সমৃদ্ধ হয়েছে। বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে তিনি বিশ্বকবি, কবিগুরু ও গুরুদেব নামে পরিচিত।
তিনি বিশ্বের একমাত্র কবি যিনি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এবং
ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন উভয়টির রচয়িতাই রবীন্দ্রনাথ। . . .
বিস্তারিত . . .
pdf file
|
|
|
|
 |
|
|
|
|
মীর মশাররফ হোসেন
ঊনিশ শতকের শ্রেষ্ঠ মুসলিম লেখক মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ১৯১২) কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
মীর মশাররফ হোসেন তাঁর বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত
বাংলা সাহিত্যে সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন। সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ রচনায় তিনি বিশেষ কৃতিত্ব দেখান। কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা
উপন্যাস "বিষাদসিন্ধু" তাঁর শ্রেষ্ঠ রচনা। মীর মশাররফ হোসেন ১৯১২ সালে পরলোকগমন করেন। এখন পর্যন্ত মশাররফ হোসেনের মোট ৩৬ টি
বইয়ের সন্ধান পাওয়া যায়। . . .
বিস্তারিত . . .
pdf file
|
|
|
|
 |
|
|
|
|
কাঙাল হরিনাথ মজুমদার
কাঙ্গাল হরিনাথ (১৮৩৩-১৮৯৯) এর প্রকৃত নাম হরিনাথ মজুমদার। তাঁর জন্ম ১৮৩৩ সালে কুমারখালীতে। তাঁর পিতার নাম হলধর মজুমদার।
শৈশবেই তাঁর মাতাপিতার মৃত্য হয়। দারিদ্রের কারণে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর এগোয়নি। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, সাহিত্যসেবী,
সম্পাদক, সমাজসেবী ও সাধক পুরুষ। তিনি ১৮৬৩ সালের এপ্রিল মাসে প্রকাশ করেন অন্যতম আলোচিত পত্রিকা গ্রামবার্তা প্রকাশিকা।
পত্রিকা প্রথমে মাসিক হলে পরে পাক্ষিক অবশেষে সাপ্তাহিকভাবে প্রকাশিত হতো। এতে সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতি বিষে প্রবন্ধ প্রকাশিত হতো।
তাঁর রচনাকে নীতি বিষয়ক, শিশুপাঠ্য, ধর্মকথার বিনোদন শিল্পরূপ, ধর্ম ও সাহিত্যের ব্যাখ্যা বিশ্লেষণ, সামাজিক চিন্তামূলক সাহিত্য রসাশ্রিত
এ কটি ভাগে ভাগ করা যায়। তিনি আমৃত্যু বঙ্গদেশে শিক্ষা প্রসার ও সর্বপ্রকার শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।
১৮৯৬ সালের ১৬ এপ্রিল এ মহান পুরুষের মৃত্যু হয়। . . .
|
|
|
|
 |
|
|
|
|
বাঘা যতীন
বাঘা যতীন (৭ ডিসেম্বর,১৮৭৯-১০ সেপ্টেম্বর,১৯১৫) ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পুরো ভারতবর্ষের মধ্যে নেতৃত্বস্থানীয় বিপ্লবী ।
বলা হয়ে থাকে যে, তাঁর জীবনের শেষ সংঘর্ষের আগে ঠিক সময়ে যদি তিনি জার্মান অস্ত্র পেতেন তাহলে ভারতবর্ষ আরো ৩০ বছর আগেই স্বাধীন হতো এবং
মহাত্মা গান্ধী নয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনই হতেন ভারতের জাতির জনক । . . .
বিস্তারিত
|
|
|
|
 |
|
|
|
|
জগদীশ গুপ্ত
জগদীশ গুপ্তের জন্ম ১৮৮৬ সালে কুষ্টিয়া শহরে । তাঁর আদি নিবাস ফরিদপুরের খোর্দমেঘচারী গ্রামে ।
তার পিতা কৈলাস চন্দ্র গুপ্ত কুষ্টিয়াতে ওকালতি করতেন। রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের পর জগদীশ গুপ্ত বাস্তবতার একটি নতুন আয়তন নির্মান করেন।
দূর্জ্ঞেয় নিয়তি, বিচিত্র মানব মন, নৈরাশ্যবাদী জীবন দর্শন জগদীশ গুপ্তের কথাসাহিত্যকে বিশিষ্টতা দান করেছে।
তিনি ১৯৫৭ সালে পরলোক গমন করেন। . . .
বিস্তারিত
|
|
|
|
 |
|
অক্ষয়কুমার মৈত্রেয়
বিখ্যাত ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় ১ মার্চ ১৮৬১ সালে কুষ্টিয়ার সিমুলিয়ায় জন্মগ্রহণ করেন।পরলোক গমন করেন ১০ ফেব্রুয়ারি ১৯৩০ সালে। . . .
|
|
|
 |
|
|
|
|
শ. ম. শওকত আলী
কুষ্টিয়ার ইতিহাস, কুষ্টিয়া জেলায় ইসলাম গ্রন্থদুটির প্রণেতা হিসেবে তিনি এক নামে পরিচিত। তিনি ছিলেন একজন শিক্ষক।
তিনি শ. ম. শওকত আলী।
কুষ্টিয়ার যেসব কৃতিসন্তান অনেকটা নিভৃতে থেকেই কুষ্টিয়ার জন্য অবদান রেখে গেছেন শ. ম. শওকত আলী তাদের অন্যতম।
কেবল শিক্ষক হিসাবে নয় মানুষ হিসাবেও তিনি ছিলেন সদালাপী, নিরহংকারী। তাঁর চিন্তা ভাবনা ধ্যান ধারণার অনেকটা জুড়ে ছিল কুষ্টিয়া । . . .
বিস্তারিত . . .
pdf file
|
|
|
|
 |
|
| |