কুষ্টিয়া হতে নির্বাচিত সংসদ সদস্যদের নাম

(১৯৩৫ হতে ২০১৮ সাল)

বঙ্গীয় প্রাদেশিক পরিষদ, প্রাদেশিক পরিষদ, পূর্ববঙ্গ আইন পরিষদ, জাতীয় ও প্রাদেশিক পরিষদ এবং জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যদের নামের তালিকা

১৯৩৫ সালের সংশোধিত ভারত শাসন আইনে ব্রিটিশ ভারতে প্রাদেশিক পরিষদ গঠনের সুযোগ দেওয়া হয়। সে অনুযায়ী ১৯৩৭ সালে বঙ্গীয় প্রাদেশিক আইন সভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
১৯৩৭ সালে বঙ্গীয় প্রাদেশিক পরিষদে কুষ্টিয়া থেকে নির্বাচিত সদস্যগণের নাম
মহম্মদ মহসীন (মুসলিম লীগ)
মৌলবি শামসউদ্দিন আহমদ (কৃষক প্রজা সমিতি)
ডা. আব্দুল মোত্তালিব মালিক (মুসলিম লীগ)
 
১৯৪৬ সালে প্রাদেশিক পরিষদে কুষ্টিয়া থেকে নির্বাচিত সদস্যগণের নাম
শামসুদ্দিন আহমদ (মুসলিম লীগ)
ডা. আব্দুল মোত্তালিব মালিক (মুসলিম লীগ)
মৌলবি নওয়াজেস আহমদ (মুসলিম লীগ)
মৌলবি আব্দুল হান্নান (মুসলিম লীগ)
 
১৯৫৪ সালে পূর্ববঙ্গ আইন পরিষদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণের নাম
কাজী কফিলউদ্দিন আহমেদ (যুক্তফ্রন্ট)
রাহাতুল্লাহ সরকার (যুক্তফ্রন্ট)
মৌলবি আব্দুল হান্নান (যুক্তফ্রন্ট)
মো. ওয়াহেদ হোসনে জোয়ার্দ্দার (যুক্তফ্রন্ট)
ডা. রিয়াজ উদ্দিন আহমদ (যুক্তফ্রন্ট)
সৈয়দ আলতাফ হোসেন (যুক্তফ্রন্ট)
 
১৯৬২ সালে জাতীয় ও প্রাদেশিক পারিষদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণের নাম
ব্যারিস্টার মহম্মদ আব্দুল হক – জাতীয় পরিষদ (বিরোধী দল)
মৌলবি ইউসুফ আলী চৌধুরী – জাতীয় পরিষদ (মুসলিম লীগ)
মুন্সী মফিজউদ্দিন আহমদ – প্রাদেশিক পরিষদ (মুসলিম লীগ)
মহ. ইউসুফ আলী – প্রাদেশিক পরিষদ (মুসলিম লীগ)
মাহববুল হক খাঁন চৌধুরী – প্রাদেশিক পরিষদ (মুসলিম লীগ)
আব্দুর রাজ্জাক – প্রাদেশিক পরিষদ (মুসলিম লীগ)
মহ. আফিল উদ্দিন আহমদ – প্রাদেশিক পরিষদ (মুসলিম লীগ)
 
১৯৭০ সালে জাতীয় ও প্রাদেশিক পারিষদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণের নাম
ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম – জাতীয় পরিষদ (আওয়ামী লীগ)
আজিজুর রহমান আক্কাস – জাতীয় পরিষদ (আওয়ামী লীগ)
ব্যারিস্টার আবু মহ. আফজালুর রশীদ – জাতীয় পরিষদ (আওয়ামী লীগ)
মহ. ছহিউদ্দিন – জাতীয় পরিষদ (আওয়ামী লীগ)
মোহাম্মদ গোলাম কিবরিয়া – প্রাদেশিক পরিষদ (আওয়ামী লীগ)
অ্যাডভোকেট আহসানউল্লাহ – প্রাদেশিক পরিষদ (আওয়ামী লীগ)
আব্দুর রউফ চৌধুরী – প্রাদেশিক পরিষদ (আওয়ামী লীগ)
জহুরুল হক – প্রাদেশিক পরিষদ (আওয়ামী লীগ)
ডা. আসহাবুল হক – প্রাদেশিক পরিষদ (আওয়ামী লীগ)
মহ. নুরুল হক – প্রাদেশিক পরিষদ (আওয়ামী লীগ)
মহ. ইউনুস আলী – প্রাদেশিক পরিষদ (আওয়ামী লীগ)
 
১৯৭১ সালে প্রায় নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। জনগণের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্দিষ্ট এলাকার জন্য নির্বাচিত প্রতিনিধীদের নিয়ে সরকার গঠনের বিধান রেখে সংবিধান প্রণয়ন হয়। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 
 
১ম (৭ মার্চ ১৯৭৩) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: আজিজুর রহমান আক্কাস (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ২: আব্দুর রউফ চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ৩: ব্যারিস্টার এম. আমির-উল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ৪: মোহাম্মদ গোলাম কিবরিয়া (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ৫: মহ. ছহিউদ্দিন (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ৬: ব্যারিস্টার বাদল রশীদ
কুষ্টিয়া ৭: ডা. আসহাব উল হক
 
২য় (১৮ ফেব্রুয়ারী ১৯৭৯) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: মুহাম্মদ আলী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ২: অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৩: শাহ্ আজিজুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৪: মুহাম্মদ আবদুল হক (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৫: অ্যাডভোকেট আব্দুর রহিম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৬: সৈয়দ মাসউদ রুমী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৭: মিয়া মোহাম্মদ মনসুর আলী
কুষ্টিয়া ৮: মোহাম্মদ আবু সাঈদ খান
 
৩য় (৭ মে ১৯৮৬) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: মোহাম্মদ কোরবান আলী (জাতীয় পার্টি)
কুষ্টিয়া ২: মোহাম্মদ আবদুল ওয়াহেদ (বাংলাদেশ জামায়েতে ইসলামী)
কুষ্টিয়া ৩: সৈয়দ আলতাফ হোসেন (স্বতন্ত্র)
কুষ্টিয়া ৪: আবুল হোসেন তরুন (বাংলাদেশ আওয়ামী লীগ)
 
১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করায় ৩য় জাতীয় সংসদ নির্বাচন হতে কুষ্টিয়া জেলার সংসদীয় আসন হয় ৪ টি
 
৪র্থ (৩ মার্চ ১৯৮৮) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: মোহাম্মদ কোরবান আলী (জাতীয় পার্টি)
কুষ্টিয়া ২: আহসান হাবিব লিংকন (জাতীয় পার্টি)
কুষ্টিয়া ৩: বদরুদ্দোজা গামা (জাতীয় পার্টি)
কুষ্টিয়া ৪: নূর আলম জিকু (জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ)
 
৫ম (২৭ ফেব্রুয়ারী ১৯৯১) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: মো. আহসানুল হক মোল্লা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ২: আব্দুর রউফ চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ৩: আলহাজ্ব কে এম আবদুল খালেক চন্টু (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৪: আবদুল আওয়াল মিয়া (বাংলাদেশ আওয়ামী লীগ)
 
৬ষ্ঠ (১৫ ফেব্রুয়ারী ১৯৯৬) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: মো. আহসানুল হক মোল্লা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ২: অধ্যাপক শহিদুল ইসলাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৩: অধ্যক্ষ সোহরাব উদ্দিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৪: ইঞ্জিনিয়ার মো. শহীদুল্লাহ খান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
 
৭ম (১২ জুন ১৯৯৬) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: মো. আহসানুল হক মোল্লা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ২: অধ্যাপক শহিদুল ইসলাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৩: আলহাজ্ব কে এম আবদুল খালেক চন্টু (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
 
৮ম (১ অক্টোবর ২০০১) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: মো. আহসানুল হক মোল্লা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
          মৃত্যু পরবর্তী উপ নির্বাচন
রেজা আহমেদ বাচ্চু মোল্লা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ২: অধ্যাপক শহিদুল ইসলাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৩: অধ্যক্ষ সোহরাব উদ্দিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
কুষ্টিয়া ৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
 
৯ম (২৯ ডিসেম্বর ২০০৮) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: আফাজ উদ্দিন আহমেদ (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ২: হাসানুল হক ইনু (জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ)
কুষ্টিয়া ৩: খন্দকার রশীদুজ্জামান দুদু (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ৪: সুলতানা তরুন (বাংলাদেশ আওয়ামী লীগ)
 
১০ম (০৫ জানুযারী ২০১৪) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র)
কুষ্টিয়া ২: হাসানুল হক ইনু (জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ)
কুষ্টিয়া ৩: মাহবুবউল আলম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ৪: আব্দুর রউফ (বাংলাদেশ আওয়ামী লীগ)
 
১১ তম (৩০ ডিসেম্বর ২০১৮) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: আ কা ম সরওয়ার জাহান বাদশা (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ২: হাসানুল হক ইনু (জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ)
কুষ্টিয়া ৩: মাহবুবউল আলম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ৪: সেলিম আলতাফ জর্জ (বাংলাদেশ আওয়ামী লীগ)
 
দ্বাদশ (০৭ জানুয়ারী ২০২৪) জাতীয় সংসদে কুষ্টিয়া হতে নির্বাচিত সদস্যগণ
কুষ্টিয়া ১: রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র)
কুষ্টিয়া ২: কামারুল আরেফিন (স্বতন্ত্র)

কুষ্টিয়া ৩: মাহবুবউল আলম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ)
কুষ্টিয়া ৪: আব্দুর রউফ (স্বতন্ত্র) 

  

আরও পড়ুন:
কুষ্টিয়ার খ্যাতিমান ব্যক্তিত্ব
কুষ্টিয়ার ইতিহাস

Scroll to Top